শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:২৯ পিএম, ২০২২-০৯-২০
আব্দুস সবুর খান, টঙ্গী: ককটেল ফাটিয়ে দিন-দুপুরে ডাকাতির ঘটনায় সহোদর দুই ভাইসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-নীলফামারী সদর থানা এলাকার বাজার (বন বিভাগ) গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন মিতা আনোয়ারা (৩৫), মাদারীপুর সদর থানা এলাকার ডর গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে রুবেল (৪০), ঢাকার কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর গ্রামের আবেদ আলী বেপারীর ছেলে বাবুল বেপারী বাবু (৩৬), শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিললৈয়ানা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে জাকির হোসেন ফরাজী (৪০), একই জেলা ও থানার কাজিকান্দি গ্রামের নুরুল আকন নুরুর ছেলে সোলাইমান আকন (৪০), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পশ্চিম নারিকেলবাড়ী গ্রামের শ্যামইল বাড়ইয়ের ছেলে সাগর বাড়ই (৪১) ও মৃদুল বাড়ই (৪৫)। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, ১২টি অবিস্ফোরিত ককটেল, ৩টি চাপাতি, ২টি মোটরসাইকেল, ২টি হেলমেট, একটি অটোরিকশা, দুই রাউন্ড পিস্তলের গুলির খালি খোসা, ৭ রাউন্ড কার্তুজের খোসা এবং একটি ব্যাটারী চালিত ইজিবাইক জব্দ ও উদ্ধার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী (সানসিটি) এলাকা থেকে সোমাবার রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট দুপুরে মহানগরের কাশিমপুর থানার এনায়েতপুর (আনার আলী জুট কারখানার) সমানে ৬/৭ জন ডাকাত মোটরসাইকেল ও অটোরিক্সায় এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় ডাচ্ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রাকেটের ডিএসএম শাহেদ শরীফকে চাপাতি দিয়ে আঘাত করে ৫ লাখ ২২ হাজার টাকা লুটে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সদস্য ইউসুফ আলী রানা (৩৫) এবং বিধান হালদারকে (৩১) কাশিমপুরের তেতুইবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তাদের অপর সহযোগীরা ওইদিন রাত ৩টায় কাশিমপুর থানার লোহাকৈর এলাকার খান ব্রাদার্স খেলার মাঠে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতি সংঘটনের জন্য মিলিত হবে। পরে পুলিশ রাত ১২ টায় ওই খেলার মাঠের আশেপাশের দোকানে অবস্থান নেয়। এসময় ডাকাত দলের কয়েকজন সদস্য মাঠে প্রবেশ করে পুলিশের উপস্থিতি টের পেয়ে গেলে পুলিশ মাঠের চারপাশ ঘিরে ফেলে। এসময় ডাকাত সদস্যরা তাদের কাছে থাকা চাপাতি, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়েধোঁয়ার সৃষ্টি করে। পরে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। পরে পুলিশ আতœরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সদস্য সোলাইমান আকন সোলেমান আকন (৪০) এবং বিস্ফোরক দ্রব্যের আঘাতে পুলিশ সদস্য মোস্তাফিজার আহত হয়। এসময় দৌড়ে পালানোর সময় ধাওয়া করে ৭ ডাকাতকে গ্রেফতার করে। আহত পুলিশ সদস্যকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ, কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ, অবৈধ আগ্নেযাস্ত্রের ব্যবহার, বিস্ফোরক মজুদ ও বিস্ফোরণ ঘটানোর অপরাধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের নামে গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর জেলা এবং ঢাকার বিভিন্ন থানায় ডকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) জিয়াউল হক, অতিরিক্ত কমিশনার (অপরাধ) দেলোয়ার হোসেন, উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব শামসুর রহমান, উপ-কমিশনার (সদর) ইউতুৎমিশ, উপ-কমিশনার (দক্ষিণ) ইব্রাহিম খান, উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited